মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার রাতে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আটক ব্যক্তির নাম মো. সালাউদ্দিন ছগির (৪৩)। তাঁর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া এলাকায়। সালাউদ্দিন ছগির আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মহানগর পুলিশর অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা–কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ