মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অর্থনীতি সচল রেখেছে: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর এর নেতৃবৃন্দ বলেছেন,জুলাই বিপ্লবে বাংলাদেশের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিল। ছাত্রজনতা,আলেম উলামাদের অসীম সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই বিপ্লবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের অগ্রনী ভূমিকা পালন করছে। বিশেষ করে প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের হাত থেকে টিকিয়ে রেখেছে।

গতকাল শনিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে মহানগর জমিয়তের প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দ এর সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ এসব কথা বলেন। 

মহানগর সভাপতি মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বিলাল উদ্দীন,ফ্রান্স জমিয়তের সভাপতি মাওলানা খালেদ আহমদ জায়েম।

অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আহমদ সগীর,সহ-সম্পাদক আলহাজ্ব জুবের আল মাহমুদ, পাঠাগার সম্পাদক মাওলানা মাহদী হাসান,সমাজ সেবা সম্পাদক এডভোকেট রেজাউল হক,বাটুলগঞ্জ মাদ্রাসার নাজিম মুফতি আবুল কালাম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফয়জুল বারী,এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা গিয়াস উদ্দিন,ছাত্রনেতা আবু তালহা তোফায়েল, মীর আইনুল ইসলাম প্রমূখ। 

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ