মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

বাবুনগরে গভীর রাত পর্যন্ত হেফাজতে ইসলামের বিশেষ বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরে সোমবার (১৪ এপ্রিল) বাদ ইশা হেফাজতে ইসলাম বাংলাদেশের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আমিরে হেফাজত আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকটি গভীর রাত পর্যন্ত চলে।

বৈঠকে আগামী ৩ মে অনুষ্ঠিতব্য হেফাজতে ইসলামের মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। এ উপলক্ষে আসন্ন ২০ এপ্রিল রাজধানী ঢাকায় হেফাজতের মজলিসে আমেলা তথা- কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বৈঠকে সারাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল সকল সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

হেফাজত নেতৃবৃন্দ এই বৈঠকের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনাগুলোকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, নায়েবে আমির মুফতী জসিম উদ্দীন, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মুফতী হারুন ইজহার, মাওলানা নাসির উদ্দীন মনির, মাওলানা মীর ইদরিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা মনির হুসাইন কাসেমী, মুফতী জাবের কাসেমী, মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আলী আকবার কাসেমী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ বাবুনগরী, মাওলানা মাহমুদুল হুসাইন, মাওলানা নিজাম সাঈদ প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ