মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত

আগামী রমজানের আগে নির্বাচনের দাবি জামায়াত আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার নির্বাচন নিয়ে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, সরকার ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে কথা বলছে তারা এত দেরিতে নির্বাচন চান না। আগামী রমজানের আগে (ফেব্রুয়ারির শেষ দিকে রমজান শুরু) তারা নির্বাচন চান।   

বুধবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এই কথা জানিয়েছেন।

এর আগে দুপুরে গুলশানে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াতের আমির। ঘণ্টাখানেক বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন।

নির্বাচন ছাড়াও আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার দেখতে চায় জামায়াতে ইসলামী।

একই সঙ্গে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের প্রতিশ্রুতির পর্যবেক্ষণ করছেন বলেও জানান জামায়াত আমির।

এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। তবে বৈঠকের ফলাফলে সন্তুষ্ট নয় দলটি। 

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। তারা সুনির্দিষ্ট তারিখ না পেয়ে হতাশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও সরকারকে সতর্ক করেছে বিএনপি। 

তবে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, কোনো মতেই ২০২৬ সালের জুন পার হবে না। এর আগেই নির্বাচন হবে। ভোট নিয়ে অযথা কালক্ষেপণের চেষ্টা তারা করবেন না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ