বাংলাদেশের বরেণ্য আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আগামী ২৬ এপ্রিল শনিবার চট্টগ্রামের হাটহাজারী সফর করবেন।
জানা গেছে, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে অংশ নিতে তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ওই দিন বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফরেজী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী; বাবুনগর মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান; আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর কাসেম; ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবির; চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদি; ইছাপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ নুমানী; কাশেফুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার এবং প্রখ্যাত আলেম মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা। তাঁদের উপস্থিত