শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই: এ্যানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই। 

তিনি বলেন, দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক, এটাই আমাদের আগামী দিনের স্লোগান।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হল রুমে এ সভার আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ৫ আগস্ট যেসব থানা লুট হয়েছে, সেà¦