মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

শায়খে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে বরিশালে মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশাল সিটি কপোরেশনের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বিসিসির নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হাতপাখা প্রতীকের প্রার্থীর ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয় করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন।

এর আগে গত বৃহস্পতিবার বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ফয়জুল করিম বরিশাল সিটি নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ