মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, শুধুমাত্র একটি নির্বাচনই দেশের সার্বিক সমস্যার সমাধান নয়। স্বাধীনতার ৫৪ বছরে বহু নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ তাদের অধিকার ফিরে পায়নি, জনজীবনের মৌলিক সমস্যার সমাধান হয়নি। তাই তিনি মনে করেন, শুধু নির্বাচন নয়, প্রয়োজন কার্যকর সংস্কার—যার মাধ্যমে জনগণ নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিতভাবে ভোগ করতে পারবে।

তিনি বলেন, "বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার, যার কোনো নির্ধারিত মেয়াদ নেই। এই সরকারের মেয়াদ কার্যকর একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত। কাজেই যারা নির্বাচন নির্বাচন বলে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন, জনগণ তাদের অতীত খুব ভালো করেই জানে। এখন জনগণ এক বড় দলের চাঁদাবাজি, দখলবাজি, জুলুম-নির্যাতনে অতিষ্ঠ। এমতাবস্থায় কেবলমাত্র একটি নির্বাচন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং তা দীর্ঘায়িত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না।"

তিনি এসব কথা বলেন শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিমের উদ্যোগে তিতাসের একটি মাদরাসা মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে। কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মাহমুদির সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় জেলা, থানা, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মাওলানা ইউনুস আহমাদ আরো বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা এবং ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে বর্তমান উপদেষ্টা সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে দৃঢ় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে জনজীবনে স্বস্তি ফিরে আসে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ