সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

তালিবুল ইলম ছুটি কীভাবে কাটাবে, করণীয় কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবু সাবের আব্দুল্লাহ

প্রাতিষ্ঠানিক ছুটির অর্থ হলো দরস, তাকরার ও পরীক্ষাকেন্দ্রিক দীর্ঘ পরিশ্রমের কারণে শরীর ও মস্তিষ্কের উপর যে ধকল গিয়েছে, দেহ-মনের  যে চাপ সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ফুরফুরে তাজাদম হওয়া এবং নতুন উদ্দম ও উদ্দীপনা সৃষ্টি করা। যেমন প্রাত্যহিক কাজে ক্লান্তি কিংবা অবসাদ ধরে গেলে আমরা খোলামেলা পরিবেশে সামন্য হেটে আসি, একুটুখানি ঘুমিয়ে নিই, হালকা কোনো কাজের মাধ্যমে বৈচিত্র আনি। পরীক্ষা পরবর্তী ছুটিটাও তেমন। তাই ছুটি মানে এটা নয় যে, এখন আর কোনো পড়ালেখা নেই, এখন আমি উদাসীন কিংবা উসশৃঙ্খল হয়ে পড়বো। ছুটি মানে মাদরাসার পরিবেশ থেকে অন্য পরিবেশে গিয়ে নতুন কিছু শেখা। নতুন শৃঙ্খলায় নতুন পাঠে নিয়োজিত হওয়া।

মাদরাসায় উস্তাদদের কাছে কিতাব পড়েছি। বাড়িতে গিয়ে মা-বাবার কাছে জীবন ও সমাজের নানা পাঠ গ্রহণ করবো। পাড়াপ্রতিবেশী ও আত্মীয়-স্বজনের খোঁজখবর নিবো। এলাকার মানুষের দ্বীনী ও দুনিয়াবি জরুরত বোঝার চেষ্টা করবো। পাঠ্যক্রমের বাইরে কিছু বই-কিতাব পড়বো। ঘুম বিশ্রাম নাওয়া খাওয়া ঠিক মতো করবো। এভাবে ছুটিতেও শিক্ষার ধারা অব্যাহত রাখবে।