বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে সংবাদমাধ্যমে মিলন বলেন, আমি ভুল করে আমার পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার ‘মিলন’ নামটি লেখা নেই। পাসপোর্টজনিত ভুলের কারণেই ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।

জানা যায়, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। এরপর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন, তারপর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ