মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের প্রকাশিত সুপারিশমালার বিরুদ্ধে তীব্র আপত্তি ও গভীর উদ্বেগ জানিয়েছে ইসলামি চিন্তাধারার তরুণদের সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪।

সংগঠনটির দাবি, কমিশনের বেশকিছু সুপারিশ দেশের সংখ্যাগরিষ্ঠ নারীসমাজের ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও পারিবারিক সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করেন, এই সুপারিশগুলো দেশের ধর্মপ্রাণ নারীদের মাঝে বিভ্রান্তি ও সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে।

তরুণ আলেম প্রজন্ম-২৪-এর পক্ষ থেকে আরও বলা হয়, গঠিত নারী অধিকার কমিশনে সকল মত ও পথের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। ফলে, সুপারিশমালায় কিছু গোষ্ঠীগত চিন্তার প্রতিফলন ঘটেছে, যা দেশের সামগ্রিক নারী সমাজের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই প্রেক্ষাপটে সংগঠনটি নারী অধিকার সংস্কার কমিশন বাতিল করে নতুনভাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও ধর্মীয় মূল্যবোধসম্মত কমিশন গঠনের দাবি জানিয়েছে। সেইসঙ্গে এমন একটি সার্বজনীন নারী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে, যেখানে সকল মত ও পথের নারীদের মৌলিক ও ধর্মীয় অধিকার সমুন্নত থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ