মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, "বাজারে বাণিজ্য উপদেষ্টার মনোযোগ বাড়াতে হবে। রমজানের পর বাজারে আবারও পুরনো সিন্ডিকেট সক্রিয় হয়েছে। রোজায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে দ্রব্যমূল্য কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা আবার ফ্যাসিস্ট আমলের মতো হয়ে উঠেছে।"

আজ ২২ এপ্রিল, মঙ্গলবার বিকাল ৫ টায় রাজধানীর গুলশানস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গুলশান থানা শাখার সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, "রমজানে বাজার নিয়ন্ত্রণে আন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বিভাগের সক্রিয় ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই। এতে প্রমাণিত হয়েছে, সরকার আন্তরিক হলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব। আন্তর্জাতিক আমদানি-রপ্তানিতে বাণিজ্য উপদেষ্টার ভূমিকা প্রশংসার যোগ্য হলেও, দেশীয় বাজারে সিন্ডিকেট বহাল থাকলে সেই ভূমিকার কোনো গুরুত্ব থাকবে না।"

তিনি আরো বলেন, "দেশে উৎপাদিত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। আলুর দাম কমলেও দেশি পেঁয়াজের দাম একলাফে ৬০ টাকায় পৌঁছেছে, যা অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকারকে নতুন চ্যালেঞ্জে ফেলবে। এখনই বাণিজ্য উপদেষ্টাকে সতর্ক হয়ে কার্যকরী বাজার তদারকি নিশ্চিত করতে হবে।"

সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা সভা সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর উত্তরের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তফা আল মামুন মনির, মুফতি নিজাম উদ্দিন, জনাব মোকাররম হোসেন, আওলাদ হোসেন, আব্দুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ