ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২৩ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশ থেকে এই গণমিছিল শুরু হয়। এতে নেতৃত্ব দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিশাল মিছিলটি শান্তিনগর এলে পুলিশ বেরিকেড দিয়ে আটকে দেয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় ২৫ কোটি মুসলমানের বসবাস। ১৯৪৭-এ দেশভাগের পর থেকেই ভারতে মুসলমানদের বঞ্চনা শুরু। মুসলমানের বিরুদ্ধে নির্যাতন-নিপীড়নের এই উন্মত্ততা ধীরে ধীরে গোট