মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত 

ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের সাথে চলমান রাজনীতি নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

সংলাপে সংস্কার, নির্বাচন, নির্বাচন পদ্ধতি ও আলোচনা হয়। আলোচনা শেষে মতবিনিময় সভায় ছয়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:

১. আমরা প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাই।

২. জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন সম্পন্ন করা।

৩. গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের, টাকা পাচারকারীদের দ্রুত বিচার।

৪. আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র তৈরির ব্যাপারে ঐকমত্য হওয়া। যাতে ফ্যাসিবাদ কোনোভাবেই প্রতিষ্ঠিত না হয়।

৫. নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশে ইসলাম ও ধর্মবিরোধী সকল সুপারিশ বাতিল করতে হবে।

৬. পি আর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা।

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, মুখপাত্র ফারুক হাসান, উচ্চতর পরিষদের সভাপতি হাসিবুর রহমান, অ্যাডভোকেট নুরে এরশাদ, সাকিব হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই, মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ,মাওলানা আহমাদ আব্দুল কাইউম।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ