মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে শূন্য হওয়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। তিনি এতদিন সংগঠনটির মহাসচিবের দায়িত্বে ছিলেন। 

শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে নূরিয়া মাদরাসায় সংগঠনের মজলিসে শূরার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী ইসলামী খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নাতি এবং দলের সাবেক আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফের ছেলে। নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হযরত মাওলানা ইউসুফ সাদেক হক্কানী।

গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বেশ কিছু পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে বাবার প্রতিষ্ঠিত মাদরাসা ও দলের প্রধান ছিলেন। কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়ার মুহতামিম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ছিলেন রাজধানীর কারওয়ান বাজারের আম্বর শাহ (রহ.) শাহি জামে মসজিদের প্রধান খতিব।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ