মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী। তিনি আগে সংগঠনটির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। 

শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ খেলাফত আন্দোলনের মজলিসে শূরার বৈঠকে তাকে মহাসচিব মনোনীত করা হয়। 

সংগঠনটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসা মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নতুন আমিরের দায়িত্ব পেয়েছেন। তার স্থলে নতুন মহাসচিব নির্বাচিত হলেন। 

মাওলানা ইউসুফ সাদিক হক্কানী সাভার উপজেলা ওলামা পরিষদের সভাপতি। তিনি হেফাজতে ইসলাম ছাড়াও বিভিন্ন দীনি ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।  

গত ৪ এপ্রিল ইন্তেকাল করেন দেশের অন্যতম শীর্ষ আলেম, হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ