শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আল্লামা সুলতান যওক নদভী’র ইন্তেকালে জমিয়তের গভীর শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গভীর শোক ও সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) বাংলাদেশের দ্বীনি শিক্ষাঙ্গনে আরবি ভাষা ও সাহিত্যের এক নিবেদিতপ্রাণ সাধক ছিলেন। তাঁর কর্মপ্রবাহ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল। তিনি বিভিন্ন আন্à