শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শাপলা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে চালানো গণহত্যার বিচার দাবি করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলছে, ইসলামি মূল্যবোধ ও প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সম্মান রক্ষায় ঘর ছেড়ে আসা হাজারো আলেম-উলামা, তাওহিদি জনতা ও মাদরাসা শিক্ষার্থীদের ওপর রাতের অন্ধকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের মাধ্যমে যেভাবে অমানবিক হামলা চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাবিধূর ও কলঙ্কিত অধ্যায়। এক যুগ পার হয়ে গেলেও সেই গণহত্যার কোনো বিচার হয়নি; বরং বরাবরই সত্য ঘটনা গোপনের অপচেষ্টা চালানো হয়েছে। আমরা এই নির্মম হত্যাযজ্ঞের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাই।

সোমবার (৫ মে) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিà