১৯৭১ সালের ২৫ মার্চ রাতের গণহত্যার পর এক রাতে সংঘটিত সবচেয়ে ভয়াবহ গণহত্যা ছিল ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞ। এই হত্যাকাণ্ড কেবল আওয়ামী লীগ সরকারের নয়, বরং ভারতসহ একাধিক বিদেশি শক্তির যৌথ ষড়যন্ত্রে পরিচালিত হয়েছিল। বক্তারা আরও বলেন, এরা কেবল শাপলার গণহত্যায়ই সীমাবদ্ধ থাকেনি, বরং পিলখানা বিডিআর হত্যাকাণ্ড, ২০২১ সালের গুলিবর্ষণ এবং ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর পরিচালিত নির্মম বর্বর হামলাও একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা।
৫ মে (সোমবার) বিকেল ৪টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে শাপলা চত্বরে সংঘটিত ইতিহাসের অন্যতম জঘন্য গণহত্যার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদà