বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাবেক এমপি বিএনপি ছেড়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বিএনপি ছেড়ে যোগ দিয়েছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশে। 

মঙ্গলবার (৬ মে) চরমোনাই দরবারে বসে দলের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমের হাত ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান পটুয়াখালী-৪ আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে অল্প কয়েক দিনের জন্য বিএনপির সংসদ সদস্য ছিলেন। 

তিনি কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক  উপজেলা চেয়ারম্যান। বর্তমান কমিটিতে সদস্য হিসেবেও তাকে রাখা হয়েছে। যোগদান অনুষ্ঠানে তিনি শতাধিক নেতাকর্মী নিয়ে উপস্থিত হয়েছিলেন। 
বিএনপির রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়া অধ্যাপক মোস্তাফিজুর রহমান আগামী সংসদ নির্বাচনে পটুয়াখালী- ৪ আসন থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ