শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণাকে সামনে রেখে নতুন দলের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই এলো আপ বাংলাদেশ।

প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত হওয়ার ওসমানের পিতা আব্দুর রহমান।

আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদেশের মুখপাত্র করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে জাতীয় নাগরিক পার্টি (জানাক) থেকে সরে দাঁড়ান তিনি ও রাফে সালমান রিফাত এবং নয়া দলে না থাকার কথা জানান।

আলী আহসান জুনায়েদ জানাকের যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। রাফে সালমান রিফাত-ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শহীদ মিনার থেকে তাতে যোগ দেয়ার কথা জানিয়েছে আপ বাংলাদেশের নেতারা।

প্রসঙ্গত, জানাক থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নয়া প্ল্যাটফর্মটির নামও প্রকাশ্যে আসে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ