মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আমরা হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ১২-দলীয় জোটের কুমিল্লা–৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সময় শেষ হয়ে এসেছে। তাদের ঘুম ইতোমধ্যেই হারাম হয়ে গেছে। কোনো পথ না পেয়ে এখন তারা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, ফোনে হুমকি দিচ্ছে এবং ভোটকেন্দ্র দখলের কথা বলছে। তিনি বলেন, শহীদ ওসমান হাদি এসব চাঁদাবাজ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলেই তাকে বাঁচতে দেওয়া হয়নি। সেই অসমাপ্ত লড়াই বাস্তবায়নের লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া-মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা হোন্ডা বাহিনী ও সন্ত্রাসের ভয় দেখিয়ে রাজনীতি করতে চান, তাদের সতর্ক হয়ে যেতে হবে। ভয়ভীতির রাজনীতি এখন আর চলবে না। সাধারণ মানুষ এখন সচেতন এবং তারা আর ঋণখেলাপি কিংবা দুর্নীতিবাজদের ক্ষমতায় দেখতে চায় না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা নির্বাচিত হওয়ার পর জনগণের অর্থ আত্মসাৎ করবে, নদীর মাটি লুট করবে কিংবা জনস্বার্থের বিরুদ্ধে কাজ করবে, মানুষ এবার তাদের স্পষ্টভাবে প্রত্যাখ্যান করবে। জনগণ এখন বুঝে গেছে কাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ।

তিনি আরও বলেন, যারা সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চান, নিজের ভোট নিজে দিতে চান এবং বিদেশি আগ্রাসন বন্ধ করতে চান—তাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এই ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে তিনি বলেন, তার মতো হওয়া সম্ভব নয়। তিনি সাদামাটা জীবনযাপন করে মুড়ি-বাতাসা নিয়ে মানুষের কাছে গিয়েছিলেন এবং দেশে ইনসাফ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। তিনি চেয়েছিলেন চাঁদাবাজি ও দুর্নীতির অবসান এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হোক। আজ গ্রামে গ্রামে মানুষ শহীদ হাদির জন্য দোয়া করছে, যা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শহীদ ওসমান হাদি যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিলেন, সেই দায়িত্ব তারা গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, এই দেশেই শহীদ হাদির হত্যার বিচার নিশ্চিত করেই তারা ঘরে ফিরবেন।

গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ