শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রৈমাসিক বৈঠক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপ-কমিটির ত্রৈমাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল ৯টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে ও তার উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে এই বৈঠক শুরু হয়। 

সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকীর সঞ্চালনায় বৈঠকে বিগত তিন মাসের প্রতিবেদন পর্যালোচনা পূর্বক আগামী ত্রৈমাসিক পরিকল্পনা ও প্রস্তাবনা প্রদান করেন বিভাগীয় সম্পাদকবৃন্দ। এতে ১১টি উপ-কমিটির ৪১জন সদস্য অংশগ্রহন করেন। 

বৈঠকে কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সংগঠনের সম্প্রসারণ ও মজবুতি অর্জনের জন্য শক্ত পরিকল্পনা জরুরি। সারাদেশে আমাদের জনশক্তি আছে, তারা সেই পরিকল্পনার আলোকে কাজ করলে দক্ষ হয়ে উঠবে। এতে করে সংগঠন শক্তিশালী হবে ইনশাআল্লাহ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ