শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ চাইল নেজামে ইসলাম পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্তমান সংবিধানে যে বহুত্ববাদ আছে তা বাদ দিয়ে একত্ববাদ যুক্ত করার সুপারিশ করেছে নেজামে ইসলাম পার্টি। 

সোমবার (১২ মে) বিকেলে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এই সুপারিশ করেন দলটির নেতারা।

এছাড়া জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বয়সসীমা আঠারো করার সুপারিশ করেছে দলটি। পাশাপাশি ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবনার মধ্যে ১৬০টিতেই একমত প্রকাশ করে দলটি।

বৈঠকের পর দলটির নেতারা বলেন, সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ সংযোজন, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা বিলুপ্ত করে উপজেলা পরিষদের সঙ্গে একীভূত করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এছাড়া, আইনজীবীদের দলীয় রাজনীতি বন্ধেও সুপাারিশ করা হয়েছে।

ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদ পালালেও কাঠামোগত পরিবর্তন না হলে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে না।

মতপার্থক্য থাকলেও দেশ ও জাতির প্রয়োজনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জাতীয় সংসদের এলডি হলে সোমবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সংলাপ চলে। এতে নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতাহারীর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ