শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক চট্টগ্রামের তিন বড় মাদরাসায় সফরে যাচ্ছেন ধর্ম প্রতিমন্ত্রী

খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাশকতার মামলায় নেত্রকোনা খেলাফত শ্রমিক আন্দোলনের সভাপতি আনোয়ার হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) বিকেলে জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আটকের পরপরই তার মুক্তির দাবিতে নেত্রকোনা মডেল থানা ঘেরাও করে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ করে খেলাফত আন্দোলন ও খেলাফত শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা।

তাকে মুক্তি না দিলে খেলাফত আন্দোলনের নেতাকর্মীরা তাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানান। এরইমধ্যে দলটির নেতাকর্মীরা আজ মঙ্গলবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিশের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রহিম বলেন, আমাদের খেলাফত শ্রমিক আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা সভাপতি আনোয়ার হোসেন। তাকে আওয়ামী লীগ বানিয়ে নাশকতার মামলায় গ্রেফতার করার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি দাবি করছি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, গত রোববার (১১ মে) সুমন মিয়া নামে ইউনিয়ন তাঁতীদলের এক নেতা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নাশকতার একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৯৩ নম্বর এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন। মামলাটির তদন্ত চলছে। তদন্ত শেষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ