বাংলাদেশ খেলাফত মজলিসের লন্ডন মহানগর শাখার শূরার অধিবেশন গত ১১ মে রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের উপস্থিতিতে এই অধিবেশনটি পরিচালিত হয়।
এদিনের শূরার অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা রেজাউল হক উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫/২৬ ইংরেজি সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা মুসলেহ উদ্দীনকে সভাপতি এবং মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া, নবগঠিত কমিটিতে মোট ২৭ সদস্যের