শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার

আলেমদের শত্রু বানালে পরিণতি হবে ফ্যাসিস্টদের মতো, বিএনপিকে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের আলেম-ওলামা ও তৌহিদি জনতা সম্পর্কে বিএনপি নেতা ফজলুর রহমানের অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব আজ বৃহস্পতিবার (১৫ মে) সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের কথিত উপদেষ্টা ফজলুর রহমান একটি ন্যাশনাল টিভিচ্যানেলে দেশের ওলামায়ে কেরাম ও লক্ষ লক্ষ তৌহিদি জনতা সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, মূর্খতাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমনকি আলেম-ওলামাকে গর্ভে ধারণ করা হাজার হাজার গর্বিত মায়ের প্রতিও তিনি ধৃষ্টতাপূর্ণ কথা বলতে ছাড়েননি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন, আমরা বিস্মিত এ ধরনের বাচাল ও ইতর শ্রেণির লোক কীভাবে আপনার দলের একজন উপদেষ্টা হতে পারে। ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতৃত্বে সংগঠিত সমগ্র ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার আন্দোলনকে অকুণ্ঠচিত্তে সমর্থন দিয়েছিলেন আপনার ধর্মপ্রাণ দেশপ্রেমিক মা বেগম খালেদা জিয়া। সে কারণে তিনি আজও আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। কিন্তু ওই বছরের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের গণঅবস্থানকালে ফজলুর রহমানের মতো আলেমবিদ্বেষী কিছু নেতাই আপনার দলকে বিভ্রান্ত করেছিল বলে আমরা মনে করি।

তিনি তারেক রহমানকে আরো বলেন, শাহবাগের ইন্ডিয়ান ছোবল থেকে সেদিন বিএনপিও রক্ষা পায়নি। ভুলে যাবেন না, তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে শাহবাগের সেই দেশবিরোধী দানবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে শতাধিক প্রাণ ও রক্তের বিনিময়ে বাংলাদেশকে ইন্ডিয়ার সামরিক উপনিবেশ হওয়া থেকে রক্ষা করেছিল হেফাজতে ইসলাম। অথচ সেই আলেমসমাজ ও তৌহিদি জনতা সম্পর্কে আপনার দলের কথিত উপদেষ্টা অবমাননাকর বক্তব্য দিয়েছেন। আমরা এতে গভীরভাবে দুঃখ পেয়েছি। দলীয়ভাবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবেন বলে আমরা আশা করি। নাহয় এমন কিছু নেতা আপনার দলের জনপ্রিয়তা নষ্ট করতে থাকবে।

জুনাইদ আল হাবিব বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানেও আলেম-ওলামা ও মাদরাসাছাত্রদের অপরিসীম আত্মত্মত্যাগ উল্লেখযোগ্য। আজকের বাংলাদেশে আলেম-ওলামাকে অবজ্ঞা করে পথ চলার সুযোগ নেই। আলেম-ওলামা ও তৌহিদি জনতাকে শত্রু বানালে ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে। এছাড়া সমাজে আলেম-ওলামা ও মাদরাসাছাত্র সম্পর্কে পুরনো দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইসলামবিদ্বেষী মিডিয়া ও মার্কিন ওয়ার অন টেরর প্রজেক্টের প্রপাগান্ডা থেকে মুক্ত থাকার মতো জ্ঞানগত সক্ষমতা ও সচেতনতাও অর্জন এখন জরুরি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ