খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় নেতৃবৃন্দ উদ্বেগের সাথে বলেছেন, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা ছাড়া চট্টগ্রাম বন্দর ও মিয়ানমারে মানবিক করিডোর বিদেশীদের তত্ত্বাবধানে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ সরকারের জন্য সঠিক হবে না। তারা বলেন, এই সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সম্পর্কিত, এবং এর ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির হতে পারে। নেতৃবৃন্দ মন্তব্য করেন, “এটি রাজনৈতিক দল ও জনগণকে পরস্পর মুখোমুখি দাঁড় করানোর একটি অপচেষ্টা, যা দেশের নিরাপত্তা ও ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।” তারা সরকারের কাছে সব পক্ষের মধ্যে পারস্পরিক সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন ইসলামের মৌলিক বিধানসমূহের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের হৃদয়ে আঘাত করেছে। তারা মন্তব্য করেন, চরম বিতর্কিত এই কমিশন ও তাদের প্রস্তাবনা বাতিল না করা হলে, ভবিষ্যতের বাংলাদেশে সামাজিক বিশ