শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খেলাফত মজলিসের সদস্য শপথ অনুষ্ঠান সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসের সদস্য শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১০টায় পল্টনস্থ মজলিস মিলনায়তনে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।

কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রোগ্রামে ‘সদস্যদের দায়িত্ব-কর্তব্য’ বিষয়ে আলোচনা পেশ করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।  

দারসুল কুরআন পেশ করেন নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক। 

উক্ত অনুষ্ঠানে সদস্য প্রার্থীদের মধ্য হতে আবেদন মঞ্জুরকৃত ভাইদের গঠনতন্ত্রে উল্লিখিত সদস্য শপথ বাক্য পাঠ করান আমিরে মজলিস মাওলানা আবদুল বাছিত আজাদ। 

দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শপথ অনুষ্ঠান সমাপ্ত হয়।

এসএকে/