শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশপ্রেমিক জনতা মানবে না: জমিয়ত সভাপতি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, উলামায়ে দেওবন্দ ও তৎকালীন জমিয়ত নেতাদের ত্যাগের বিনিময়ে ভারত উপমহাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার আলেম শহীদ হয়েছেন। তারা যদি সে দিন জীবন বাজি রেখে ভূমিকা না রাখতেন তাহলে আজো পর্যন্ত হয়তো আমরা গোলামীর জিঞ্জিরেই আবদ্ধ থাকতাম। আমরা এই গৌররবময় ইতিহাসের আলোকেই পথ চলতে বদ্ধপরিকর। ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে নতুন কোন ষড়যন্ত্রের ফাঁদে পা রাখতে আমরা প্রস্তুত নই। আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, দেশবিরোধী কোনো চুক্তি দেশপ্রেমিক জনতা ও আলেম সমাজ কখনোই মেনে নেবে না। অবিলম্বে সরকারকে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

 সোমবার (১৯ মে) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জয়পুরহাট জেলার উদ্যোগে জেলার পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে উলামায়ে দেওবন্দের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট জেলা জমিয়তের সভাপতি মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, যুব জমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ, মাওলানা আবু আইয়ুব আনসারী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মাওলানা রুহুল আমিন ও মাওলানা যুবায়ের মাহমুদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা সিরাজী বলেন, আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ও ইসলামের স্বার্থে কাজ করতে হবে। দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য জমিয়ত নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ