শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের এজেন্ডায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা প্রসঙ্গ রাখা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ ইস্যু নিয়ে সৃষ্ট সংকট এবং করণীয় কী হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

সূত্র আরো জানায় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতি ও প্রকৃত খুনিদের গ্রেপ্তার, ভারত কর্তৃক বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে পর্যালোচনা করা হবে। 

একই সঙ্গে ভারত-পাকিস্তান সংঘাত চলাকালীন বাংলাদেশ সীমান্ত দিয়ে নীরবে ‘পুশ-ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), গত দুই সপ্তাহে প্রায় সাড়ে তিন শ মানুষকে পুশ-ইনের ঘটনা নিয়ে মন্তব্য ও পর্যালোচনাসহ সারা দেশে বিএনপির তারুণ্যের সমাবেশের সফলতা নিয়ে পর্যালোচনা করা হবে স্থায়ী কমিটির বৈঠকে।
 
এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়মমাফিক পর্যালোচনা হবে বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ