ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে থানা ও প্রতিষ্ঠান দায়িত্বশীল ও কর্মীদের নিয়ে সাধারণ সভা সোমবার (১৯ মে) বিকাল ৪ ঘটিকার সময় জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি হাফিজ জামিল আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সেক্রেটারি এম ছাইফুর ও সাংগঠনিক সম্পাদক শাকির আলমের যৌথ উপাস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- লন্ডন মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশ হচ্ছে জমিয়তে উলামায়ে ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পাঠশালা। আজকের ছাত্র আগামীর বাংলাদেশের হর্তাকর্তা। ছাত্ররাই এদেশের মূল সম্পদ। ২৪শের ফ্যাসিবাদ খেদাও আন্দোলনের মূল চাবিকাঠি এদেশের আপামর ছাত্র জনতার হাতে ছিলো। ছাত্র জমিয়তের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, যোগ্য, কৌশলী ও সুসংগঠিত নেতা হিসাবে গড়ে উঠতে হবে। নিয়মতান্ত্রিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাষ্ট্র পরিà¦