শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জেলে যেতে রাজি গাজী তানভীর, যদি…

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তদবির বাণিজ্য ও দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে জাতীয় নাগরিক পার্টি থেকে সাময়িক বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। তার ব্যাপারে ওঠা অভিযোগের তদন্ত করছে দুদক। সংস্থাটি আজ বুধবার (২১ মে) তাকে তলব করেছি। সেই তলবে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তানভীর জানিয়েছেন, তার বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা। তবে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তিনি জেলে যেতে রাজি আছেন। 

তানভীরের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন ও বানোয়াট।

এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুদক কার্যালয়ে তানভীরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুর্নীতির অভিযোগ ওঠায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় গাজী সালাউদ্দিন তানভীরকে।

দুদক কার্যালয় থেকে বের হয়ে সালাউদ্দীন আনভীর বলেন, ‘অভিযোগ অসত্য ও ভিত্তিহীন। এর কারণে আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় হতে হয়েছে। এ যথাযথ তদন্ত হওয়া উচিত।’ 

এনসিপির এই নেতা বলেন, ‘গণমাধ্যমে এসেছে ১১০ কোটি টাকা, কাগজে ৪০০ কোটি টাকা দুর্নীতি হয়, এটা হয় কিভাবে? কিছুদিন আগেও ২৫০ কোটি টাকার দুর্নীতির বিষয়টি এসেছà§