আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা সম্ভব উল্লেখ করে খেলাফত মজলিসের নেতারা বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি উত্তরণে বিভিন্ন দল ও পক্ষের মধ্যে পারস্পরিক মতপার্থক্য- বিভেদ দূর করতে সংলাপ শুরু করা প্রয়োজন। আলাপ আলোচনার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা সম্ভব। এজন্য বিভিন্ন রাজনৈতিক দল, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দায়িত্বশীল ভূমিকা পালন প্রয়োজন। প্রধান উপদেষ্টার পদত্যাগ বা অন্তর্বর্তী সরকারের সাথে অন্যান্যদের মতপার্থক্যের যেসব খবর প্রকাশিত হচ্ছে তাতে জনগণ খুবই উদ্বিগ্ন ও শংকিত। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার স্বার্থে সবাইকে আন্তরিক হতে হবে। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে স্ব স্ব গন্ডির মধ্যে থেকে দায়িত্বশীলতার সাথে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। দেশকে এগিয়ে নেয়ার জন্য জুলাই অভ্যুত্থাণের সুযোগকে কোন ভাবেই বেহাত হতে দেয়া যাবে না। ফ্যাসিবাদের পুনরুত্থান বা
