শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

‘মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন, এটা তাঁর অধিকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবি জানিয়েছে ‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’।

শনিবার (২৪মে) বিকেলে জাতীয় প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এই দাবি তোলা হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আলোচিত অ্যাক্টিভিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক বলেন, ‘বরিশালে মুফতী ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করুন। এটা তাঁর অধিকার।’

ঢাকা ও চট্টগ্রামে মেয়র ঘোষণার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘অনতিবিলম্বে তাকে মেয়র ঘোষণা করা না হলে আমরা ঢাকাস্থ বরিশালবাসী আরও কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামবো।’

‘আমরা ঢাকাস্থ বরিশালবাসী’র সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহর সঞ্চালনায়  আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আমরা বরিশালবাসীর যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ ইলিয়াস হাসান, বরিশাল বিভাগীয় উন্নয়ন পরিষদের মহাসচিব হাফেজ সিদ্দিকুর রহমান, আমরা বরিশালবাসীর যুগ্ম সমন্বয়ক হাছিব আর রহমান, ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের মহাসচিব মুফতি তানিম হাসান মাহমুদী, বাংলাদেশ কাজী সমিতির যুগ্ম মহাসচিব মাওলানা কাজী মামুনুর রশীদ, ফিউচার বাংলাদেশের চেয়ারম্যান মুফতী আহমাদুল্লাহ আব্বাস প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ