শনিবার (২৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী দলগুলোর নেতারা। চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, জাতীয় নির্বাচন এবং ধর্মীয় মূল্যবোধ সংশ্লিষ্ট নানা ইস্যুতে এই বৈঠকে সরব আলোচনা হয়।
বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, "বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকলে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রই আমাদের ক্ষতি করতে পারবে না। ধৈর্য ধারণ করতে হবে আমাদের। বিপদে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধভাবে সকলকে সামনে এগোতে হবে। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন।"
তিনি প্রশ্ন তোলেন, “অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও কেন ফ্যাসিস্ট শাসনের সময় হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা এখনো প্রত্যাহাà
