শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

রাতে বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ সোমবার রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের অ্যাজেন্ডায় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে করণীয় নির্ধারণ প্রসঙ্গে পর্যালোচনার বিষয়টি গুরুত্বের সাথে রাখা হয়েছে।

সূত্র আরো জানায়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে আন্দোলন, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ের উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে বৈঠকে আলোচনা ও পর্যলোচনা করা হবে।

এছাড়াও ভারতের সীমান্ত দিয়ে পুশইন অব্যাহত, চট্টগ্রামে ‘কেএনএফের’ ২০ হাজার ইউনিফর্ম জব্দের বিষয়টি বৈঠকে অবহিতকরণ করা হবে। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বৈঠকে নিয়ম মাফিক পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ