শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাবে।

বুধবার (২৮ মে) সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় কারামুক্ত হন এটিএম আজহার। দলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এটিএম আজহারকে ‘মজলুম নেতা’ উল্লেখ করে তিনি যেন দায়িত্ব অব্যাহত রাখতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করেন জামায়াত আমির। 

তিনি আরও বলেন, দেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচারের পতন হয়েছে। এতে কারও একার কৃতিত্ব নেই।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ, মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও ড. শফিকুল শফিকুল ইসলাম মাসুদসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ