শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

হজ্বের পবিত্র সফরে খেলাফত মজলিসের আমীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মাদ মামুনুল হক আজ বৃহস্পতিবার (২৯ মে) পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১৭ জুন দেশে প্রত্যাবর্তন করবেন।

হজ্ব পালন ছাড়াও সৌদি আরব সফরকালীন সময়ে আমীরে মজলিস বিভিন্ন সাংগঠনিক, সামাজিক ও দাওয়াতি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিশেষত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা, ইসলামী আন্দোলনের প্রসারে সভা-সমাবেশ এবং উম্মাহর ঐক্য ও ইসলামী মূল্যবোধ জাগরণে দিকনির্দেশনামূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ থাকবে বলে জানা গেছে।

এদিকে, আমীরে মজলিসের বিদেশ সফরকালীন সময়ে দলের কেন্দ্রীয় সাংগঠনিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ দলের দায়িত্ব পালন করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ