শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

নির্বাচন নিয়ে ভারতের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। কবে নির্বাচন হবে- তা বাংলাদেশের সরকার এবং জনগণ নির্ধারণ করবে। 

শনিবার বিবৃতিতে এসব কথা বলেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম। গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’। 

এ বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল আখ্যা দিয়ে জামায়াতের বিবৃতিতে বলা হয়েছে, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে। 

ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা এবং জাতিসংঘ সনদ মেনে চলার আহ্বান জানিয়েছে জামায়াত। ভারতের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারকেও আহ্বান জানিয়েছে। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ