বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদুল আযহা আল্লাহর সামনে নিঃশর্ত আত্মসমর্পণের শিক্ষা দেয়: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক গৌরবময় ত্যাগ ও আনুগত্যের নিদর্শন। হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য আদর্শ হয়ে থাকবে। এই ঈদ আমাদের শিক্ষা দেয়—আল্লাহর আদেশের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ, ব্যক্তিস্বার্থ ত্যাগ এবং ন্যায়ের পথে অটল থাকা।

নেতৃদ্বয় আরও বলেন, আজকের দুনিয়ায় মুসলিম উম্মাহ কঠিন দুঃসময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। গাজায় ইহুদিবাদী বর্বরতা, কাশ্মীরে দখলদারিত্ব, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নিপীড়ন এবং আরাকানে জাতিগত নিধনের বিভীষিকা উম্মাহকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে। ঈদুল আযহার শিক্ষা হলো—এইসব নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানো ও আত্মত্যাগের প্রেরণা গ্রহণ করা।

তারা বলেন, দেশীয় বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দারিদ্র্য, বৈষম্য ও দুঃশাসনের বোঝা সাধারণ মানুষের কাঁধে চরম দুর্ভোগ তৈরি করেছে। এসব থেকে উত্তরণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও তাকওয়াভিত্তিক ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা।

নেতৃদ্বয় আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ যেন কেবল সমাজের উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ না থাকে। দরিদ্র, নিপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খুশি ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, শাপলা গণহত্যা, জুলাই-আগস্ট বিপ্লব এবং ফ্যাসিবাদী শাসনামলে নিখোঁজ ও নিহতদের পরিবারগুলোর প্রতি সহানুভূতি দেখানো একটি জাতীয় ও ঈমানি দায়িত্ব।

বিবৃতির শেষাংশে তাঁরা দেশবাসীর শান্তি, নিরাপত্তা ও ঈমানি জাগরণ কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন এবং আশাবাদ ব্যক্ত করেন—আসন্ন ঈদুল আযহা যেন জাতির জন্য রহমত, কল্যাণ ও ঐক্যের বারতা বয়ে আনে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ