শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩

দুস্থদের মধ্যে জমিয়ত মহাসচিবের কুরবানির গোশত বিতরণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও তাঁর আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের অর্থ সহায়তায় দুস্থ সাধারণের মধ্যে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

ঈদুল আজহায় প্রায় এক হাজার মানুষের মধ্যে ১ কেজি গোশত ও ১ কেজি পোলাও চাল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই কার্যক্রমেও বিগত বছরগুলোর মতো স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ডোমার উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা।

এছাড়াও গরুর গোশ খাওয়া নিষেধ এমন সব গরিব মানুষজনের জন্য রয়েছে পর্যাপ্ত ছাগলের গোশতের ব্যবস্থা। 
জমিয়ত মহাসচিব নিজে উপস্থিত থেকে এসব কার্যক্রম তদারকি করছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ