জামায়াতে ইসলামী অতীতে অনেক আত্মত্যাগ করেছে। আগামী দিনে এর চেয়েও বেশি আত্মত্যাগে প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (১৬ জুন) ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের গেন্ডারিয়া-ওয়ারী জোনের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান। এছাড়া আরও উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের শুরা সদস্য মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।