শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যানের খেলাফত মজলিসে যোগদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিসে যোগদান করলেন পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিজি হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধান ডা. জহির উদ্দিন আহমেদ।  

রোববার (২২ জুন) সন্ধ্যায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরের হাতে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে তিনি যোগদান করেন। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গৌরবান্বিত হয়েছেন। খেলাফত মজলিসের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এই সংগঠনে যোগ দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাইয়্যেদ ফেরদৌস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুল আহসান, বিশিষ্ট সমাজ সেবক মো. মিজানুর রহমান হাওলাদার, ঢাকা মহানগরী দক্ষিণের সহসাধারণ সম্পাদক এইচ এম হুমাযুন কবির আজাদ, পটুয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম, রাঙ্গাবালী উপজেলার সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান তসলিম, কলাপাড়া উপজেলার সভাপতি মাওলানার  মো. সাইফুর রহমান, সহসভাপতি হাফেজ মো. শিহাব উদ্দিন, মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ