শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত আন্দোলনের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ মার্কিন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের এক চরম উদাহরণ। ইসরাইলের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পে আক্রমণ করে চলছে, যা পৃথিবীর এই আধুনিক সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর অতর্কিত হামলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রকৃষ্ট উদাহরণ। এটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের গুন্ডামি নয়, বরং এক ধরনের হিটলারী মনোভাবের প্রকাশ, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। সভ্য বিশ্বের উচিত একত্রিত হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই অসভ্যতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে অশান্তির প্রচেষ্টা এখানেই থেমে যায়।

এছাড়াও, ২২ জুন রবিবার বিকেল ৪টায় ঢাকা মহানগরী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। ঢাকা মহানগরী আমীর মাওলানা মুহাম্মাদ হোসাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব মুহাম্মাদ আজম খান, মহাসচিব মুফতী ফখরুল ইসলাম, সহকারী অর্থ সম্পাদক মাওলানা আমীর হামজা, মহানগর নেতা মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা নুর মুহাম্মাদ, আলহাজ্ব বশির আহমাদ, ও মাহমুদুল হাসান প্রমুখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ