শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘উলামায়ে দেওবন্দ ঐক্যবদ্ধ হলে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনা রাঁধুনী রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আজ ২৩ জুন (সোমবার) সকালে চান্দিনা উপজেলা উলামায়ে দেওবন্দ ঐক্য পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের সভাপতি মুফতি ওয়ালিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজানীর ক্বারী ইব্রাহীম রহ.-এর প্রপৌত্র কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের হাতপাখা প্রতীকের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী।  

আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মুফতি এহতেশামুল কাসেমী বলেন, উলামায়ে দেওবন্দ স্বকীয়তা বজায় রেখে দ্বীন ইসলামের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামকে বিজয়ের লক্ষ্যে সৈনিকের ভূমিকা পালন করতে হবে। এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ভোটবাক্স একটি থাকবে। এদেশের উলামায়ে দেওবন্দ যদি ঐক্যবদ্ধ হয় এবং রাজপথে সক্রিয় থাকে তাহলে আল্লাহর রহমতে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সকল কুফরি শক্তি নির্মূল à¦