এক ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এই প্রস্তাবে একমত বিএনপি। তবে, যদি এনসিসির (জাতীয় সাংবিধানিক কাউন্সিল) মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হয়, তাহলে এই প্রস্তাবে সম্মতি দেওয়া কঠিন হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৫ জুন) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে মূলনীতি, এনসিসি, এবং প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত বিষয়ে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি পঞ্চম সংশোধনীর মূলনীতি বহাল রাখতে চায়, যেখানে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের বিষয়টি রয়েছে। সেই সঙ্গে কমিশনের সুপারিশ অনুযায়ী সাম্য, মানবà