নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়তে রাজধানীতে ১০ লাখ গাছ লাগানোর টার্গেট নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ জুন) বিকেলে পুরানা পল্টন কলেজ মাঠে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
বুলবুল বলেন, পরিবেশের সুরক্ষায় সামাজিক বনায়ন ও পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ ও বাসযোগ্য নগরায়ন গড়ে তুলবে।
অন্তত একটি করে গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় যা যা করণীয় জামায়াতে ইসলামী সবই করবে। পরিবেশ দূষণমুক্ত, দারিদ্র্য বিমোচনে ও বেকারত্ব দূরীকরণে গাছ ভূমিকা রাখে। গাছ মানুষের পরম বন্ধু। গাছ
