শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

উপজেলা আ.লীগের ১৮ বছরের কোষাধ্যক্ষ যোগ দিলেন ইসলামী আন্দোলনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গোলাম রব্বানী। প্রায় ১৮ বছর ধরে তিনি এই দায়িত্ব পালন করছেন। এবার তিনি যোগ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে।

সম্প্রতি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ রশিদিয়া আলিম মাদরাসার মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে প্রার্থী বাছাইয়ের মতামত গ্রহণ অনুষ্ঠানে গোলাম রাব্বানী আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন।

নতুন দলে যোগ দিয়ে প্রবীণ এই নেতা বলেন, আমি দীর্ঘদিন যাচাই বাছাই করে এবং সংগঠন সম্পর্কে পড়াশোনা করে নিশ্চিত হয়েছি যে, বাংলাদেশের যতগুলো দল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং আদর্শবান সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই আমি আমার সপরিবারে একমত হয়েছি ইসলামী আন্দোলন যোগদান করার জন্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুবনেতা আবদুজ্জাহের আরিফী ও নোয়াখালী উত্তর জেলা সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনে প্রার্থী চূড়ান্তে তৃণমূল নেতাকর্মীদের লিখিত মতামত গ্রহণ করা হয়।

এদিকে গোলাম রব্বানীর দল বদলকে গাদ্দারি হিসেবে আখ্যায়িত করছেন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। তারা বলছেন, এতদিন সুযোগ-সুবিধা নিয়ে দলের দুর্দিনে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তবে গোলাম রাব্বানী গণমাধ্যমকে বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম। কোনো সময় দল থেকে সুবিধা নিইনি। বরং দলের জন্য কাজ করেছি। কিন্তু আমার সব সময় মনে হতো যেকোনো একটি ইসলামি দলে যুক্ত হই। অনেক চিন্তাভাবনা করে  তাই ইসলামি আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন করে রাজনীতির পথ বেছে নিয়েছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ