শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

‘হাতপাখায় ভোট দিন, নারীদের নিরাপত্তার গ্যারান্টি দেবে ইসলামী আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, মিডিয়ার মাধ্যমে এ দেশের নারী ভোটারদের উদ্দেশে একটি বার্তা দিতে চাই। ইসলাম শুধু এ দেশের নারী নয় বরং গোটা বিশ্বের নারী-সমাজকে নিরাপত্তার গ্যারান্টি দেয়। স্বাধীনতা উত্তর অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা কথা বলেছে, আমরা দেখেছি নারীরা এ দেশের প্রধানমন্ত্রী হয়েছে ৷ বিগত ফ্যাসিস্ট আমলেও দেখেছি যে অনেক সংসদ সদস্যসহ সংসদের স্পিকারও একজন নারী ছিলেন। কিন্তু এত নারী নেতৃবৃন্দ থাকার পরও এবং প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও এ দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারেনি। নারী প্রধানমন্ত্রী ক্ষমতায় অথচ নারীররা ধর্ষণের শিকার হয়েছে। নারী স্পিকার থাকার পরও অনেক নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। বিরোধী দলীয় নেত্রী নারী ছিলেন, এরপরও নারী ও শিশু নারীরা নির্যাতনের শিকার হয়েছে। 

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। 

ফজলে বারী মাসউদ বলেন, আপনারা শুধু একবার ইসলামি আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় যাবার সুযোগ দিন, একবার আপনারা হাতপাখায় ভোট দিন। তাহলে স্পষ্ট করে আমরা বলতে চাই, এ দেশের নারীদের নিরাপত্তার গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেবে। নারীদের সঠিক অধিকার বাস্তবায়ন ও নিরাপত্তা আমাদের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই দেবেন ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলনের আন্দোলনের এই নেতা বলেন, নারীর যথাযথ অধিকার প্রতিষ্ঠা করবে হাতপাখা প্রতীক। মহিলাদের মর্যাদা, নিরাপত্তা ও সম্মান রক্ষায় ইসলামই একমাত্র পথ। মোহরানার সঠিক পরিমাণ নির্ধারণ ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে। নারীর শিক্ষা, কর্ম ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং নারীর প্রতি অন্যায়-অবিচার রোধে শক্ত অবস্থান গ্রহণ করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান লক্ষ্যগুলোর একটি।

মনে রাখবেন, হাতপাখা প্রতীক মানেই শান্তিপূর্ণ সমাজ ও ন্যায়ভিত্তিক নারী অধিকার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ